|
28 রবি, জুন 2009 12:00 সকাল
|
|
৩৪৫ টাকায় কি চমৎকার ইন্টারনেট ব্যবহার করছিলাম সারা মাস, ২৪ ঘন্টা। গেল সব। গত বছর এপ্রিল থেকে শুরু.. কি সুখেই না কাটলো! আমার সুখ দেখে টাসকি খেয়েছিল কত জনে..গ্রামীণ ফোন সেন্টারে তারা কত দৌড়াদৌড়ি করলো আমার পোয়া বারো দেখে.. তাদের জন্য সুখবর। এই ২৮ তারিখে শেষ হচ্ছে আমার সেই সব সুখের দিন। প্রচন্ড রাগ লাগছে গ্রামীণফোনের উপর - কি দরকার ছিল সুবিধাটা তুলে নেয়ার!! অত টাকা (এসএমএস-এ ৯৭৭ টাকার কথা বলেছে) নেই আমার প্রতি মাসে ইন্টারনেটের পেছনে খরচ করার মত।
প্রথমে আমার নকিয়া ৩১১০ ক্লাসিক মোবাইলটা পানিতে পড়ে আমাকে দুঃখের সাগরে ভাসালো। তার পরদিন গ্রামীণ পাঠালো মেসেজটা। এরচে' দুঃখজনক মেসেজ আমি জীবনে পাইনি। পড়েই আমি চোখে ঝাপসা দেখলাম। সাথে সাথে ১২১ এ কল দিলাম। কাস্টমার ম্যানেজাররা আমার কলটা ক'বার ভলিবলের মতো এপাশ ওপাশ করে শেষমেষ নিশ্চিত করলো মেসেজটা "একদম কারেক্ট"।
তারপরও ধন্যবাদ দিতে ইচ্ছে করছে বিশেষ সুবিধাটার জন্য। এই ১৪টা মাসে আমি অনেক কিছূ শিখেছি, জেনেছি।
২৪ ঘন্টা ইন্টারনেট সুবিধাটা বড্ড মিস করব। আসক্তি এসে গিয়েছিল আমার। তবে আমি হাই-হ্যালো করে সময় নষ্ট করিনি। আরো অনেক জিনিস শেখার ইচ্ছে আছে। কিন্তু গ্রামীণে ১ গিগাতে (৩০দিন, ২৪ ঘন্টা/ প্যাকেজ ৬) এ আমার কিচ্ছু হবে না। আর রাত ১২টা-সকাল ৮টা- এটা কোন প্যাকেজ হলো? রাত জেগে কোন কাজ করা যায়?.. হয়তো যায়। প্রথমে আমি ২ মাস এই বিচ্ছিরি প্যাকেজটা ব্যবহার করেছি। তখন নাকি রোদে দাড়ালে মাটিতে আমার এক্সরে দেখা যেত।
 |