| হাবিপ্রবির ওয়েব সাইট : প্রত্যাশা থেকে বহুদূর |
|
16 শনি, মে 2009 12:00 সকাল
|
|
আপাতত www.hstu.ac.bd ঠিকানা ব্যবহার করুন।
সাইটটি ভালমত দেখলে আপনার আশাভঙ্গ হতে বাধ্য। একটি বিশ্ববিদ্যালয়ের এমন একটি ওয়েবসাইট সত্যিই হতাশাব্যাঞ্জক, বিশেষ করে সেটি যখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং। এর আগেও হাবিপ্রবি-র একটি ওয়েবসাইট ছিল। বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষক ব্যক্তিগত উদ্যগে তা চালুন করেন। সম্ভবত তিনি ব্গবেষণার কাজে বাইরে থাকায় আর এগোতে পারেন নি এবং তা অবশেষে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং-এর ছাত্রদের প্রজেক্টের অংশ হিসেবে দায়িত্ব দেয়া্ হয় ওয়েবসাইট তৈরীর যার ফলাফল বর্তমান www.hstu.ac.bd। খুব সম্ভবত আইটি উৎসব ২০০৯ উপলক্ষে ওয়েবসা্ইটটিতে তাড়াহুড়ো করে পূর্ণাঙ্গতার ছাপ দেয়ার চেষ্টা করা হয়েছে। ফলে কিছু কিছূ পাতা/লিংক অসম্পূর্ণ রয়েছে। কি কি আছে তা আপনারা নিজেরাই দেখে নিন। তবে, যার নামে এই বিশ্ববিদ্যালয় তার কোন পরিচিতি বা উল্লেখ নেই সাইটটিতে । অথচ এটা প্রথম কাজগুলোর একটি হওয়া উচিত ছিল। যে কোন ওয়েবসা্ইটের ঠিকানা www সহ এবং ছাড়া- দুটোই হয়। এদুটির কোন একটি হোষ্ট হলে অপরটি এলিয়াস হয়, অর্থাৎ একটি মূল ঠিকানা হলে অপরটি ছদ্মনাম হয় ব ট্রান্সফার করা থাকে অপরটিতে। কিন্তু হাবিপ্রবির ওয়েবসাইটটির ক্ষেত্রে তা হচ্ছে না। আরেকটি বিষয় হলো সাইটির যোগাযোগ পাতায় উল্লিখতি ইমেইল ঠিকানা-এই ঠিকানায় ইমেইল পাঠালে তা পৌছায় না। আইটি উৎসব ২০০৯ এর প্রচারণায় ব্যবহৃত ইমেইল ঠিকানা ( এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনাকে জাভাস্ক্রিপ্ট সক্রিয় করতে হবে। ) টির ক্ষেত্রে একই সমস্যা। খুব সম্ভব ইমেইল ঠিকানাগুলো এখনো তৈরী করা হয়নি। হাবিপ্রবি উত্তরাঞ্চলের একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাই এরকাছে আমাদের আশাটা বড় হওয়ারই কথা। আশাকরি, এই বিশ্ববিদ্যালয়টি কৃষি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে। লোর একটি হওয়া উচিত ছিল।
চিহ্নিত করুন
Email this
দেখা: 3093 মন্তব্য (1)
![]() লিখেছেন প্রকৌশলী, সেপ্টেম্বার 11, 2009
কি আর বলব?? আমরা উত্তরাঞ্চলের মানুষ প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে আছি। খুব সাদামাটা ওয়েব সাইট দেখে সত্যিই মন খারাপ হয়ে গেছে
এখনকার ব্যক্তিগত ওয়েবসাইটও এত সাধারণ হয় না
মন্তব্য লিখুন
|
Excellent Job!!!!!!!! I am really proud of you and proud to be a Dinajpuria...I never imagined that I could find something like that...never...
এই সাইট টি আপনাদের ভাল লেগে থাকলে অন্যদের জানান