| দিনাজপুর ইনফো-র ১ বছর পূর্তি |
|
06 বুধ, মে 2009 12:00 সকাল
|
|
আজ ৬ মে- ঘড়ির কাঁটার হিসেবে মোটামুটি বিকেল ৫টার দিকে দিনাজপুর ইনফো ডট কম-এর ১ বছর পূর্তি হয়েছে এবং নতুন বছরে পা দিয়েছে।
ইচ্ছে ও পরিকল্পনা থাকলেও সময় ও সামর্থ্যের অভাবে তেমন কিছুই করতে পারলাম না মাঠ পর্যায়ের আমরা। তবে সান্ত্বনা এটাই যে আমরা হারিয়ে যাইনি; চলছি, দৃঢতর পদক্ষেপে। হয়তো আমাদের এই পদক্ষেপগুলো বড় বড় নয় - খুব ছোট, অল্প ও অসম্পূর্ণ। আসলেই তাই। আমাদের স্বপ্নগুলো বড়, বিশাল যার তুলনায় বাকি আছে অনেক খানিই - কর্মের ও অর্জনের। তাছাড়া পূর্ণতা পেতে সময়ের প্রয়োজন। আমরা নতুন দিনাজপুরিয়া - স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তব করার প্রয়াস পাই। ধন্যবাদ সবাইকে - আপনাদের সময়ের জন্য, উৎসাহ দেয়ার জন্য, সহযোগীতার জন্য। ধন্যবাদ অমি ভাইকে - তার চমৎকার সার্ভার থেকে অনেকখানি জায়গা দেয়ার জন্য। অতিথি ও সদস্য- সকলের মতামত জানতে চাইবো আমরা। আপনাদের মন্তব্যগুলো আমাদের আরো উৎসাহিত করবে। মন্তব্য করতে অতিথি বহি-তে যান। প্রতিক্রিয়া বা পরামর্শ জানাতে মুক্ত কলাম-এ লিখুন। বিঃ দ্রঃ নিবন্ধন/রেজিষ্ট্রশন ছাড়াই লিখতে পারেন মুক্ত কলাম-এ (অতিথিসহ সকলে)। বিল্ট-ইন বাংলা কীবোর্ড ব্যবহার করুন বাংলা লিখতে। আপনি বিজয় কীবোর্ডে অভ্যস্ত হলে ইউনিজয় কীবোর্ড বাছুন।
চিহ্নিত করুন
Email this
দেখা: 2000 মন্তব্য (0)
![]() মন্তব্য লিখুন
|
Excellent Job!!!!!!!! I am really proud of you and proud to be a Dinajpuria...I never imagined that I could find something like that...never...
এই সাইট টি আপনাদের ভাল লেগে থাকলে অন্যদের জানান