সিম্ফনীর সাইটটায় (symphonycell.com) কিছু সমস্যা আছে। উপরের ২য় লিংকটিতে গিয়ে Symphony Modem Installer এ ক্লিক করলে ফাইল ডাউনলোড হওয়ার বদলে ডাইরেক্টরী খোলে। সেখানে অবশ্য অনেক ফাইলের মাঝে Symphony Modem Installer টি zip ও rar উভয় ফরম্যাটে আছে।
আমি খুব ভুলোমনা, গতদিন কি কি করেছি সেটাই প্রায়ই ভূলি। সাইটে কি কি পরিবর্তন করছি সেটাও মনেরাখা কঠিন হচ্ছে। কোথাও লিখে রাখলেও ভূলে যাই অথবা খুঁজে পাইনা। তার ওপর, আমার টেবিলটা গোছানোর শখ আমার মায়ের। কাজেই এখন থেকে এখানেই লিখে রাখবো সাইটের কোথায় কি পরিবর্তন হচ্ছে, কোন এক্সটেনশন ইন্সটল, মডিফাই করছি তাও থাকবে। সবাই দেখবে। কিন্তু সমস্যা নেই, স্পর্শকাতর বিষয়গুলো অনুমোদন প্রাপ্তদের বাইরে দেখতে পাবেনা।
রাজনৈতিক আলোচনা ও মতপ্রকাশের জন্য একটা সাইট বানালাম। সাইটটাতে সরকার ও রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে মতদান করা ও জরিপ চালানো যায়। সাইটটির আরেকটি বিশেষত্ব হলো এখানে বর্তমান সরকারের জনপ্রিয়তা যাচাই করার ব্যবস্থা রাখা হয়েছে। ঠিকানা Samsad.NET