DinajpurInfo.com logo
 
প্রবেশ করুন | দিনাজপুরিয়া? সদস্য নন? যোগদিন

মুক্ত কলাম
GREAT !!!

True to say anything related my Home Dinajpur attract me like Magnet................

I cordially thank to the developers and hope to help them in the long run by any means.

 

 
E দিনাজপুর

E দিনাজপুর (www.edinajpur.tk) এর পথচলা শুরু হয়েছিল ২৮ আগস্ট, ২০০৯ তারিখে। দিনাজপুরকে ছবির মাধ্যমে সবার কাছে উপস্থাপনের জন্যেই E দিনাজপুরের সৃষ্টি। এখন পর্যন্ত ওয়েব সাইটের ছবি ঘরে কান্তনগর মন্দির, দিনাজপুর রাজবাড়ী, নয়াবাদ মসজিদ, রামসাগর জাতীয় উদ্যান, চেহেলগাজী মাজার এবং নবাবগঞ্জ চরকাই রেঞ্জ এর ছবি যোগ করা হয়েছে। প্রধান মেনুতে "আমার দিনাজপুর" এর ভেতরে রয়েছে সংক্ষেপে দিনাজপুর, দিনাজপুরের মানচিত্র এবং স্যাটেলাইট মানচিত্র, স্মৃতিতে একাত্তর (একাত্তরের দিনগুলিতে দিনাজপুর মানুষের বীরত্বের গৌরবগাথা), টেলিফোন বই এবং E দিনাজপুর থিম। শিক্ষাঙ্গন মেনুতে রয়েছে Inter University Student Association of Dinajpur, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য এবং বোর্ডের প্রাথমিক শ্রেণীরমাধ্যমিক শ্রেণীর পাঠ্যপুস্তক ডাউনলোডের সুবিধা। অন্যান্য উপজেলা মেনুতে রয়েছেবিরল, বিরামপুর, বীরগঞ্জ, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ঘোড়াঘাট, হাকিমপুর, কাহারোল, খানসামা, নবাবগঞ্জ, পার্বতীপুর, ফুলবাড়ী উপজেলা সমূহের মানচিত্র সহ সংক্ষিপ্ত বিবরণ। আপনার পরামর্শ এবং মতামত প্রদানের জন্যে রাখা হয়ছে আপনাদের পরামর্শ পাতাটি। আর বাংলা দেখতে সমস্যায় পড়লে ওয়েবসাইটের Bangla Font অপশনটিতো রয়েছেই।
বিশেষ কিছু ফিচারঃ BBC বাংলা রেডিও অনুষ্ঠান শোনা, Flash উপস্থাপন, ছবিঘর, Scroll Bar,
স্যাটেলাইট মানচিত্র, টেলিফোন বই এবং E দিনাজপুর থিম
বর্তমানে E দিনাজপুর এর পরীক্ষামূলক সংস্করণ চালু রয়েছে তাই কিছু কিছু পাতা এখনও নির্মানাধীন অবস্থায় রয়ে গেছে।
আর ভাষার মাস ফেব্রুয়ারিতে আমরা E দিনাজপুর ওয়েবসাইটিকে আমরা উৎসর্গ করছি সকল ভাষা সৈনিকদের, যাঁদের আত্মত্যাগের কারণে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে ও লিখতে পারছি। আশাকরছি E দিনাজপুর ওয়েবসাইটি আপনাদের ভাল লাগবে।

 
এখন আমি ঢাকায়।

কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝা যায় না। তাই বুঝি আজ ঢাকা এই দূষিত এবং সংগ্রামী পরিবেশে থেকে বার বার শুধু দিনাজপুরের কথা মনে পড়ে।

তাই কবির ভাষায় বলতে হয়

আবার আসিব ফিরে................

 
লাইলাতুল কদর ও লাইলাতুর বরাত নিয়ে বিভ্রান্তি!

আমাদের দেশে সাধারনত লাইতুল কদর ও লাইলাতুল বরাত(শবে বরাত) নামে দুটি ভিন্ন বাত্র্রি ধর্মীয় ভাবে পালন করা হয়। এখন প্রশ্ন হলো এই দুটি দিবস কি আলাদা নাকি একটিই?

 
I dreamt her

I never saw her, but she seemed to be much familiar.
She just looked & smiled, said nothing, but her eyes said everything & I'm done!!

 
ডাউনলোড করলাম উইন্ডোজ৭ (আরসি ১)

ডাউনলোড করলাম উইন্ডোজ৭। ২.৩৬ গিগা। প্রায় ৫০ ঘন্টা লাগলো। আপনার কেউ ডাউনলোড করতে চাইলে সরাসরি লিংকটি এখানে-

http://wb.dlservice.microsoft.com/dl/download/release/windows7/4/0/c/40c1e714-7910-4b38-9b5e-67fa522e6a44/7100.0.090421-1700_x86fre_client_en-us_retail_ultimate-grc1culfrer_en_dvd.iso

ডাউনলোডের জন্য কোন ডাউনলোড ম্যানেজার যেমন অরবিট ব্যবহার করুন। মাইক্রোসফটের জাভা ডাউনলোড ম্যানেজারে করা ফাইলে এরর (error) পাওয়া যাচ্ছে প্রায়ই। অবশ্য ডাউনলোডার দ্বারা করলেও আইএসও (iso) ফাইলে সামান্য সমস্যা থাকছেই। ডাউনলোডকৃত আইএসও ফাইলটি সাথে সাথে বার্ন/ ডিস্কে রাইট করতে যাবেন না। যদিও ডাউনলোড সম্পূর্ণ হয়, কিন্তু ফাইলটি প্রায়ই অসম্পুর্ন থেকে যায়। আর সেজন্যই বার্ন করার সময় শেষের দিকে এরর পায় এবং বার্ন বাতিল হয়ে যায়। আমি ২ টা ডিভিডি নষ্ট করলাম এভাবে। অবশেষে টরেন্ট ব্যবহার করে অসম্পূর্ণ ফাইলটি পূর্ণ করলাম এবং ডিস্ক নষ্ট হওয়ার ঝুকি এড়াতে পেনড্রাইভে নিয়ে সেখান থেকে বুট করে ইন্সটল করলাম।

আইএসও ফাইলটি সঠিক কিনা নিশ্চিত করতে Windows 7 iso Verifier দিয়ে চেকসাম ক্যালকুলেট করুন। (ফাইলটি এই সফটওয়্যারে দেখিয়ে দিলেই নিজে যাচাই করে জানাবে সঠিক কি না।

 

Windows 7 iso Verifier

 
ইস, কি দিন যাচ্ছিলো..

ইস্..কি দিনগুলো যাচ্ছিলো.. ১২-১৪ ঘন্টা ইন্টারনেটেই পার হচ্ছিলো.. সবাই লেখা পড়ার ফাঁকে ফাঁকে কম্পিউটার চালায়, আর আমি কম্পিউটার চালানোর ফাঁকে ফাঁকে পড়তাম। আহ। সবই সম্ভব হয়েছিল গ্রামীণফোনের বিশেষ সুবিধা কিম্বা ওদের কারিগরি সমস্যার কারণে। কিন্তু সুখের দিনগুলো আর থাকলোনা।  ব্যাটারা সমস্যা সারিয়ে ফেলেছে।

 
ছোট্ট ঘোষণা : সাইটে ও সদস্যপ্রোফাইলে একটু পরিবর্তন
দুটো পরিবর্তন আনা হয়েছে-

১) ব্লগকে মুক্ত কলাম দ্বারা প্রতিস্থাপন করা হলো। ব্লগটা তেমন কাজে আসছিল না। আর সাইটটাও বেশ ভারী হয়েগিয়েছিল। একারণে ব্লগটাকে সরিয়ে ফেলা হলো। ব্লগের সব লেখা কলামটিতে গেছে।
২) প্রোফাইলে টুইটার যোগ। টুইটারে আপনার এ্যকাউন্ট থাকলে আপনার প্রোফাইল "সম্পাদনা" করে শুধু এ্যকাউন্ট নামটা বসিয়ে দিন।
 
বিনি পয়সায় বিজ্ঞাপন
দিনাজপুরইনফো-তে বিনামূল্যে বিজ্ঞাপন নেয়া হচ্ছে। মোট ৫টি বিজ্ঞাপন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে। বিজ্ঞাপনের সংখ্যা ও শর্তাবলী এখানে -
 
সহায়িকা

নিবন্ধন-পূর্ব সহায়িকা


দিনাজপুরইনফো ডট কম-এ যোগ দিতে কি কি লাগে?

আপনার আগ্রহ ও কয়েকটি মিনিট, সেই সাথে একটি ইমেইল ঠিকানা।


সদস্যনাম, নাম, শব্দচাবি, নিবন্ধন কি?

সদস্যনাম= আপনার ইংরেজী পরিচয় নাম, যা দিয়ে আপনি সাইটে প্রবেশ/লগইন করবেন।

নাম= আপনার পুরো নাম। সম্ভব হলে বাংলায় দিন। পরে বদলাতে পারবেন।

শব্দচাবি= পাসওয়ার্ড। শব্দচাবি ও সদস্যনাম দিয়ে আপনি সদস্য এলাকায় প্রবেশ/লগইন করতে পারবেন।

নিবন্ধন= নাম, শব্দচাবি ইত্যাদি দিয়ে একটি ফরম পূরণের মাধ্যমে যোগ দেয়া।


নিবন্ধন ফরমে বাংলা লিখতে পারছিনা।

সমস্যা নেই। আপনি ইংরেজীতেই ফরমটা পূরণ করুন।


আমি ছবি দিতে চাইনা।

ছবি দেয়া বাধ্যতামূলক নয়। তবে সেক্ষেত্রে আপনি অন্যের আস্থা অর্জন করতে পারবেন না। ছবি না থাকলে বা কার্টুন, ফুল, লোগো ইত্যাদি ব্যবহার করলে অন্যেরা আপনাকে চিনবেনা, আপনার লেখার গুরুত্ব কমতে পারে। তাছাড়া, বিশেষ কিছু লিখতে গেলে আপনার ছবি এবং ঠিকানা অবশ্যই থাকা লাগবে। নয়ত তা প্রকাশ করা নাও হতে পারে।

আমি ঠিকানা দেব কেন?

উপরের লেখাটি দেখুন।


আমার এই মূহুর্তে কোন ছবি নেই।

সমস্যা নেই। আপনি পরে আপলোড করতে পারবেন।


শব্দচাবি/পাসওয়ার্ড নিচ্ছে না।

শব্দচাবি/পাসওয়ার্ড ইংরেজী বর্ণ+ সংখ্যার মিশ্রণে হতে হবে, এবং কমসে কম ৬ (ছয়) ঘরের হতে হবে। যেমন 01wa5c7


নিবন্ধন /রেজিষ্ট্রেশন করলাম, তবুও প্রবেশ /লগইন করতে পারছি না।

নিবন্ধনের সময় আপনি যে ইমেইল ঠিকানাটি দিয়েছিলেন সেখানে একটি মেইল পাঠানো হয়েছে, ইমেইল ঠিকানাটি আপনার কিনা তা যাচাই করতে। সেই মেইলে আপনি একটি লিংক পাবেন। লিংকটিতে ক্লিক করার পর আপনার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। তখন আপনি প্রবেশ/লগইন করতে পারবেন।


 
আমার ভাবনা !!


তৈলাক্ত বাঁশ ও পরিশ্রমী বানরের গল্পটি আর  সমাপ্তি পায় না ।
আমরা ক্রমাগত উঠতে থাকি, উঠতে উঠতে পিছলে যাই ।
আমাদের জন্মক্ষন, আমাদের ধর্ম কোন কিছু বেছে নেয়ার অধিকার নেই ।
সার্টিফিকেটে জন্মতারিখ বসাচ্ছেন মূর্খ স্কুল শিক্ষক,
কোথায় শ্রম দেব সেই সিদ্ধান্ত নেয় মামা-কাকার দল,
কাকে বিয়ে করব কি করব না,সিদ্ধান্ত দিচ্ছেন রাশভারি অভিভাবক ।

আমাদের ভাবনার দায় নিয়েছে কর্পোরেটরা,
তারা বলে দিচ্ছেন কোন পন্য আমাদের প্রয়োজন,
কোনট দরকারী নয় ।
রাষ্ট্র বলছে ভাতের বদলে আলু খেতে,কর্তৃপক্ষ বলছে চুপ থাকতে ।

আমাদের কন্ঠ চেপে ধরেছে সুশীলতার খসখসে মোড়ক ।
আমরা ভাবতে শিখছি না,ভাবার ভান করছি ক্রমাগত ।
বুকের মাঝে জন্ম নেয়া প্রশ্নগুলো গিলে ফেলছি গলার কাছেই ।
আমাদের সম্পাদকরা নতজানু হন জাতীয় মসজিদে,
পান খাওয়া দাত বের করে কেউ একজন  বলে দিচ্ছেন আমরা কী ভাবব,আর কী ভাবব না ।

আমাদের চিন্তার জালে তাই মাকড়সারা মৃত,
আমাদের নিউজপ্রিন্ট তাই সুশীল টয়লেট পেপার,
আমাদের দূরদর্শনের পর্দা মূর্খ মালিকের গায়িকা স্ত্রীর রঙঢং ।

আশ্রয় ছিল অন্তর্জাল ।
হায় , সেখানেও মুখের উপরে ক্রমাগত স্কচটেপ চেপে ধরছেন সুশীলের ঠিকাদাররা ।
লিখতে চেয়েছিলাম অনেক কিছুই,
কিন্ত কানের কাছে ক্রমাগত হাউস দ্যাট চিৎকার করে
যাচ্ছে মূর্খ ইতররা ।
কেউ দরজায় আগল  দিয়েছেন,কেউ ঘুম ভেঙ্গেই আমার সাজানো লেখাকে পাঠাচ্ছেন
কারাগারে ।

এখনই উপযুক্ত সময় কিছু একটা করার ।
এখনই তৈরী করতে হবে নিজের বাকভূম ।
গলা ছেড়ে বলার মতো একটা মঞ্চ চাই, বুক ভরে টেনে নেয়ার জন্য চাই একটু বিশুদ্ধ বাতাস ।(internet)

 
যোগদানের শর্তাবলী
দিনাজপুর ইনফো ডট কম -স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু সবকিছুর একটা সীমা/নিয়ম থাকে এবং আমরাও এর ব্যতিক্রম নই। আমাদের নিয়মগুলি ছোট্টছোট্ট ও সোজা। পড়ে দেখুন আপনি একমত হতে পারেন কিনা।

১. আপনি যেকোন বিষয়ে আলোচনা/মত প্রকাশ করার অধিকার রাখেন। দয়াকরে ধর্মীয় অনুভূতি, নীতিবোধে আঘাত হানে এমন এবং সংস্কারবিবর্জিত আলোচনা/মত প্রকাশ থেকে বিরত থাকবেন।

২. প্রত্যেকের নিজস্ব একটি মতামত আছে। আপনি যেমন মত প্রকাশ করবেন তেমনি অপরেও..। অপরের মতটিকে সহজভাবে নিন।

৩. বিতর্ক/মতভেদ হতেই পারে। কিন্তু দয়াকরে ভদ্রতা বজায় রাখবেন। শিষ্ট ও ভদ্র আচরণ ভাল বংশের পরিচায়ক।

৪. রাষ্ট্র কর্তৃক আরোপিত আইন মেনে চলতে হবে।

৫. দিনাজপুর ইনফো ডট কম যেকোন সময় এই সাইট/ব্যবস্থা/সেবা বাতিলের/বন্ধের ক্ষমতা রাখে। (আমরা মোটেও এই সাইট ও সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ করতে চাইনা; কিন্তু আমাদের আর্থিক সীমা বেশিদূর প্রসারিত নয়।)

৬. দিনাজপুর ইনফো ডট কম উপযুক্ত/যুক্তিপূর্ণ কারণ সাপেক্ষ আংশিক/সকল নীতিমালা পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন করার ক্ষমতা রাখে।

উপরোক্ত শর্তগুলি মেনে নিলে আপনি দিনাজপুরইনফো ডট কম (dinajpurinfo.com / www.dinajpurinfo.com /http://dinajpurinfo.com / http://www.dinajpurinfo.com ) এ যোগ দিতে পারেন।
 
যে কেউ লিখতে পারেন ফোরামে
ফোরামে লেখার জন্য নিবন্ধন বা রেজিষ্ট্রেশনের প্রয়োজন নেই। যেকেউ লিখতে পারেন। মানে অতিথিও।
 
মন্তব্যে আপনার ছবি দেখান
আপনার(অতিথি) যদি গ্রাবতার বা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাতে লগ-ইন করে এখানে মন্তব্য করুন। মন্তব্যে আপনার অবতার/ছবি দেখাবে, সেই ছবি আপনার ব্লগ/সাইট কে লিংক করবে। নিবন্ধিত সদস্যের ক্ষেত্রে তাদের প্রোফাইলের ছবিটিই দেখাবে।
 
ভালবাসা দিবসটা কেমন যাবে
আমি জোতিষি নই। আমার কোন ইয়েও নাই। তাই মোটামুটি ভালই যাবে আশা করতেছি। বন্ধুরা আগেই বলে দিয়েছে শনিবারটা ওদের খবরাখবর আমার না নিলেও চলবে। কল-মিসকল দিয়ে ভালমন্দের খবর না নিলেও হবে। তারপরেও ভালযাবে বলছি কারণ আছে। আমার বন্ধুরা ইন্টারনেটে তেমন আসে না।এই লেখাটা পড়ার সম্ভাবনা ওদের কম। যখন জানবে তখন ভ্যালেন্টাইন ডে পার। তবে আসল কথা হলো আমার পরিকল্পনাটা আপনাদেরও বলছি না। আমি খুবই আশাবাদী এবং কালকের দিনটার মধ্যেও অনেককিছু ঘটে যেতে পারে। না ঘটলে বন্ধুদের ভ্যালেন্টাইনকে আমি ভাজা ভাজা করব।
 
রশিদ স্যার, আপনাকে খুব মনে পড়ছে
স্যার আপনার হয়তো মনে নেই আমাকে। মনে থাকার কথাও নয়। তবে আপনি আমার বাবা মাকে চেনেন বলে হয়তো আমাকে চিনতে পারবেন। আমি তৃতীয় শ্রেণী পর্যন্ত আপনার ছাত্র ছিলাম মহব্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
 
Computer konta valo

Ami Computer kinta chai. Konta valo please janaben. Ami a bepara kichu bujhina.

 
মোবাইল বিষয়ক ফোরাম GsmDinajpur.com
দিনাজপুর থেকে মোবাইল বিষয়ক ফোরাম GsmDinajpur.com চালু হয়েছে। সাইটটির স্বত্বাধিকারী মোবাইল হাউস দিনাজপুর, সুইহারী। মোবাইলের যেকোন সমস্যার সমাধান জানতে বা পরামর্শ নিতে ফোরামটি ভ্রমণ করতে পারেন।
 
আমি আর ডক্টর ফস্টাস

চুড়ান্ত পরীক্ষার আর বেশী দেরী নেই, কিন্তু পড়াশোনা সে অনুসারে হয়নি। কেন যেন হচ্ছে না।

 
নামেই সাইবার কাফে, কামে অন্যকিছু

গত বুধবার সাইবার ক্যাফেতে গেলাম, বল্ল বুদ ফাকা নাই। নাক উচু করে দেখলাম সত্যিই বুদ ফাকা নাই। ১টাতে দুটো ১টা জুটি ফিসফিস করছে। বোঝাই যায় নেট ব্রাউজ না করে কি ব্রাউজ করতেছে ওরা। আরেকটাতে ৩টা কিশোর মনিটরের উপর হোমড়ি খেয়ে পড়তেছে। ওধের ১জন বল্ল সিডি চলতেছে না। সাইবার কাফের লোক গিয়ে কি যেন test [বাংলাটা লেখতে পারলাম না। যুক্ত-খটা কিদিয়ে যেন লেখে ভূলে গেছি] করে বল্ল সিডিটা ভালনা।;) সাইবার কাফেতে সিডি দেখতেছে ৩টা কিশোর ছেলে। কি বুঝলেন? যারা প্রায়ই সাইবারকাফেতে যান তারা হয়তো এই দৃশ্যাটা দেখে থাকবেন।

 
Just met Omi vai, tomorrow again..

Omi vai is now in Dinajpur and tomorrow night he'll be leaving for Dhaka. I didn't get his contact number. So I mailed him Friday and came to know that he would be available today at CityCell Care Centre after 11am.

 


JPAGE_CURRENT_OF_TOTAL

দর্শক সংখ্যা

আজ172
গতকাল493
এই সপ্তাহে2166
গত সপ্তাহে2611
এই মাসে4434
গতমাসে9276
মোট92638

নতুন মুখ

অতিথি বহিতে...

Nazmul Haque বলেন-
Excellent Job!!!!!!!! I am really proud of you and proud to be a Dinajpuria...I never imagined that I could find something like that...never...

জানিয়ে দিন

এই সাইট টি আপনাদের ভাল লেগে থাকলে অন্যদের জানান

আপনার নাম

Your e-mail

Your friend's e-mail  [-] [+]

বার্তা [+]



hit counter joomla