আমরা মুক্ত সফটওয়্যার আন্দোলনে বিশ্বাসী এবং নিজেদের ব্যবহারের পাশাপাশি অন্যদেরও এসব সফটওয়্যার দিয়ে থাকি (বিনামূল্যে)। আমাদের মুক্ত সফটওয়্যার ভান্ডারে উবুন্টুর বেশ কিছু সংস্করণ রয়েছে। আপনি উবুন্টু সংগ্রহ করতে ইচ্ছুক হলে একবার দেখে নিন উবুন্টু-র তালিকাটি।